লোড হচ্ছে...
দেশের ইসলামী ব্যাংকিং খাতে আমানত ও বিনিয়োগে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও বৈদেশিক রেমিট্যান্স আহরণ, রফতানি আয় সংগ্রহ এবং জনবল ব্যবস্থাপনায় দুর্বলতার চিত্র উঠে এসেছে বাংলাদেশ...
১৬ ঘণ্টা ২৬ মিনিট আগে

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মনে করেন, ইসলামী ব্যাংকের বর্তমান সঙ্কটের সমাধান করতে হলে প্রথমে অতীতের অনিয়ম, শেয়ার মালিকানা পরিবর্তন এবং অর্থ আত্মসাতের অভিযোগগুলোর সুরাহা করতে হবে। পাশাপাশি প্রকৃত বিনিয়োগকারীদের অধিকার ফিরিয়ে দেয়া এবং আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধার জরুরি।
১ দিন আগে

এক কর্মচারী আগুন দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরান থানায় খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
২ দিন আগে

১৯৮৩ সালে যাত্রার পর থেকেই ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে পুঁজি গঠনের পাশাপাশি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সঞ্চয়ে আগ্রহী করে তোলা হচ্ছে।
২ দিন আগে

পুলিশের একটি বিশেষ টিম টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ও তার স্ত্রীকে গ্রেফতার করে।
৩ দিন আগে

সরকারি বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়ন হলে ইসলামী ব্যাংকের মালিকানা কাঠামোতে বড় পরিবর্তন আসবে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটি কার্যত রাষ্ট্রীয় মালিকানায় চলে যেতে পারে। ব্যাংকটির সঙ্কট মোকাবেলায় সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে; কিন্তু রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করলেই আর্থিক অনিয়ম, খেলাপি ঋণ ও দুর্বল ব্যবস্থাপনার সমস্যার সমাধান হবে না।
৩ দিন আগে

দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ছয় হাজার কোটি টাকা ইকুইটি বিনিয়োগ চেয়েছে সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যেতে পারে। এর ফলে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় কার্যত রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে ক্ষমতাসীন সরকারের ব্যাংকটি সরাসরি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।
৪ দিন আগে

ব্যাংকটি নতুন করে ৬০০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর যে প্রস্তাব করেছে তাতে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসাবে এর মাধ্যমে ছয় হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমান এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে সাত হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়াবে। গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেয়া ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩’-এ মূলধন পুনর্গঠন ও আর্থিক অবস্থার উন্নয়নে এ প্রস্তাব তুলে ধরে ইসলামী ব্যাংক।
৪ দিন আগে

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন পাঁচটি ব্যাংকের পৃথক লিগ্যাল ডিভিশন ও ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশন একীভূত করে দুটি কেন্দ্রীয় বিভাগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে...
৭ দিন আগে

আরেক দফা নেতৃত্ব সঙ্কটে পড়তে যাচ্ছে দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং এক সদস্যের বোর্ড নিয়ে চলতে...
১৭ দিন আগে

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূত করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা করা। এ জন্য সরকার ৩৫ হাজার কোটি টাকার মূলধন জোগানের ব্যবস্থা করেছে বলে দেয়া তথ্যে উল্লেখ রয়েছে। ব্যাংকটির পরিচালনা ও তদারকির জন্য একটি পরিচালনা পর্ষদও গঠন করা হয়।
২০ দিন আগে

এজাহারে বলা হয়, ২০১৭ সালে আরামিট সিমেন্টের জন্য ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদনের পর বিভিন্ন সময়ে ভুয়া বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে ঋণের অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত ২৭টি ডিলের মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
২২ দিন আগে

২০২৫ সালের আগস্টের তুলনায় ২০২৬ সালের আগস্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মাসিক কৃষিঋণ বিতরণ ৪২ দশমিক ১০ শতাংশ বেড়েছে। আগস্ট ২০২৫-এ বিতরণ ছিল চার হাজার ৮২৬ কোটি তিন লাখ টাকা। আগস্ট ২০২৬-এ তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৫৭ কোটি ৯৫ লাখ টাকা।
২৩ দিন আগে

ব্যাংক খাতের সঙ্কট সব প্রতিষ্ঠানে সমান নয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জুন শেষে মাত্র ১০টি ব্যাংকের কাছে খাতের মোট খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি কেন্দ্রীভূত। এসব ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ১০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণের সম্মিলিত পরিমাণ চার লাখ ৩৯ হাজার ৫২৭ কোটি টাকা।
২৬ দিন আগে

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
১৬ অক্টোবর, ২০২৬

নোয়াখালী চৌমুহনী ব্যাংক রোড শাখার আলাউদ্দিন নামে ইসলামী ব্যাংকের এক ঋণখেলাপি গ্রাহককে গ্রেফতার করেছে পুলিশ।
৭ অক্টোবর, ২০২৬

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাট নিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই সশস্ত্র হামলায় দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময় ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এমনকি ঘটনার চিত্র ধারণ করার অপরাধে সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো জঘন্য হুমকি প্রদান করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।
৬ অক্টোবর, ২০২৬

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘একটিও হৃদস্পন্দন যেন উপেক্ষিত না হয়’। প্রতিবছর ২৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একইসাথে গ্রাহক সেবা উন্নত করা, বিভিন্ন নতুন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন এবং ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান ও গতিশীল রাখতে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকদের কাছে ফেরত ও ব্যাংকের দালাল চক্রের বহিষ্কারের দাবিতে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬


